শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলা হাসপাতালের তত্তাবধায়ক ডা: মোহাম্মদ আব্দুল গফফার, সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম রাহসিন কবির, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসাইন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর, জেলা শিক্ষা অফিসার মো. জামাল উদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম দ্রূততম সময়ের মধ্যে নড়াইল ২৫০ শয্যা হাসপাতাল চালু, কালিয়া বারইপাড়া ঘাটের সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করে দ্রত চালুকরণসহ ভাঙ্গা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের নড়াইল অংশের ভূমি অধিগ্রহণে কোন ধরনের অনিয়ম ও দূর্ণীতি ছাড়াই স্বচ্ছতার সঙ্গে কাজ করা হবে বলে উপস্থিত সকলকে অবহিত করেন।  

নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক বলেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা ও পথচারীরা যাতে দূর্ঘটনায় পতিত না হয় সেজন্য কলেজের উত্তর পাশের ড্রেনের উপর পর্যাপ্ত ঢাকনা স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ দ্রূত সময়ের মধ্যে ড্রেনে ঢাকনা স্থাপন, মশা নিধনসহ পৌরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।

ভোরের আকাশ/ র.ই

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভামো. আছাদুজ্জামান

শেয়ার করুন: