শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি: প্রায় ৯০ লক্ষ টাকার মালামাল লুট

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নাটোর চিনিকলের গার্ডদের বেঁধে রেখে  মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় চিনিকলের কারখানায় থাকা ৯০ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান কর্তৃপক্ষ।

শনিবার (২ আগস্ট) রাত দেড়টা থেকে রোববার (৩ আগস্ট) ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আখলাছুর রহমান জানান, শনিবার রাতে প্রচন্ড বৃষ্টির মধ্যে রাত দেড়টার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল মিলের প্রধান গেটে গিয়ে সেখানকার নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত, পা ও মুখ বেঁধে রেখে ভিতরে প্রবেশ করে। পরে মিলের ভিতরে থাকা আরো ৭ জন নৈশ প্রহরীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেঁধে বয়লার রুমে আটকে রাখে। পরে ডাকাতরা মিলের কারখানার বিভিন্ন স্থানে থাকা তামা, পিতল, লোহা ও সিলভারের দামি দামি যন্ত্রপাতি লুট করে ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায়।

প্রায় তিন ঘন্টা ধরে ডাকাতরা তাদের কার্যক্রম চালায় মিলের ভিতর। পরে ভোরের দিকে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে মাইকিং করে ডাকাতির ঘটনাটি জানান সবাইকে।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  ঘটনাস্থলে পরিদর্শন করেছি। এ ঘটনার তদন্ত কাজ চলছে।

ভোরের আকাশ/ তা.কা

চিনিকলদুর্ধর্ষ ডাকাতিনাটোর

শেয়ার করুন: