শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহাসড়ক দখল করে ট্রাক স্ট্যান্ড, প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

খুলনা মহাসড়কের রাস্তাঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত  মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ ট্র্রাক স্ট্যান্ড। সড়কের এক পাশ দখল করে অবৈধভাবে গড়ে তোলা যত্রতত্র পার্কিংয়ে প্রতিদিন মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকছে। ফলে সড়কজুড়ে স্বাভাবিক যান চলাচলে  ঘটছে বিঘ্র, সৃষ্টি হচ্ছে অস্বাভাবিক যানজট। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানিসহ পঙ্গুত্ব হচ্ছে অনেকেই।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কের কোথাও এক পাশে কোথাও দুই পাশে লোড অথবা খালি ট্রাক সকাল থেকে রাত অবধি দাড়িয়ে থাকে। যে কারনে সড়ক সংকুচিত হয়ে সৃষ্টি হয় তীব্র যানযট পাশাপাশি প্রায়ই ঘটতে দেখা যায় ছোট বড় দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, ভাংগা গেটে  ট্রাক টার্মিনাল থাকা সত্বেও কেন এই এলাকায় সড়কের ওপর সব সময় ট্রাক দাড়িয়ে থেকে রাস্তায় যানযটের সৃষ্টি করে এটা আমাদের বোধগম্য নয়। হাইওয়ের কোন পদক্ষেপ না থাকায় এই বিড়ম্বনা।

একই সড়কে নিয়মিত চলাচলকারী নাজির হোসেন বলেন, এই এলাকায় অনেক ঘাট, গোডাউন, কয়লা ও সারের ড্যাম্প রয়েছে। কিন্তু তাদের নিজস্ব কোন পার্কিং না থাকায় মালামাল উঠানামা করার জন্য সড়কের উপর ট্রাক দাড়িয়ে থেকে তীব্র যানযটের সৃষ্টি করে। এছাড়া মহাসড়কের উপর নির্মিত ব্রিজ স্কেল গুলোর ও নিজস্ব পার্কিং না থাকায় এসব ব্রিজ স্কেল ব্যবহারের জন্য মহাসড়কের উপর থাকে ট্রাকের দীর্ঘ সারি।

যশোর খুলনা সড়কের বাস চালক বেলাল  জানান, সড়কের পাশে এমনভাবে গাড়িগুলো থাকে মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হয়। প্রতিদিনই আমাদের ছোট বড় জ্যামের কবলে পড়তে হয়। এতে আমাদের সাথে যাত্রীদের ও অনেক ভোগান্তি পোহাতে হয়।

এ ব্যাপারে  নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, অবৈধ পার্কিং রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে মটর শ্রমিক ইউনিয়নের সাথে কথা বলে তাদের সহযোগিতা করতে বলেছি। ইউএনও মহোদয়ের সাথে পরামর্শ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করাসহ অনান্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো।

ভোরের আকাশ/এসএইচ

মহাসড়কখুলনাট্রাক স্ট্যান্ড

শেয়ার করুন: