শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৮ জুলাই ২০২৫, ৯:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধায় মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  এ কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় কাজ, ন্যায্য মজুরি ও ট্টেড ইউনিয়ন অধিকার আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ১নং রেলগেট এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী)’র জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিজু, রাজু আহমেদ, মাসুদা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, বিগত ৫৫ বছরে এদেশের শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি প্রনয়ন, ট্টেড ইউনিয়ন অধিকার প্রনীত হয়নি।  অথচ স্বাধীনতা পরবর্তী শ্রমিকরা এদেশের প্রতিটি আন্দোলনে সামনের সারি থেকে লড়েছে এবং অকাতরে জীবন দিয়েছে তার মূল্য কোন সরকারও দেয়নি, এমনকি জুলাই অভ্যুত্থানে শ্রমিকরা বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্খা নিয়ে অকাতরে জীবন দিল তাদের সেই আকাঙ্খা আজও পূরণ হয়নি।  অথচ বিভিন্ন কলকারখানায় শ্রমিক নির্যাতন, ছাটাই এমনকি মেরে ফেলার মত ঘটনা ঘটেছে।

বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।  সেই সঙ্গে পুঁজিবাদী সমাজ ভাংগার লড়াইকে তীব্র করার আহবান জানান।  এছাড়া অটোরিকশা, ইজিবাইক, ভ্যান শ্রমিকদের যোক্তিক দাবি মেনে নেওয়ার দাবি জানান বক্তারা।

শেষে সংগঠনের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও লাল পতাকা হাতে নিয়ে সংগঠনটির বিভিন্নস্তরের নেতাকর্মীরা অংশ নেয়।

ভোরের আকাশ/জাআ

প্রতিষ্ঠাবার্ষিকীবাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন

শেয়ার করুন: