শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুপুরে কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

টাঙ্গাইলের মধুপুরের ২ হাজার ৪০২ জন কৃষককে বিনামূল্যে পাটবীজ সরবরাহ করেছে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর। সোনালী আঁশ পাটের সম্প্রসারণের জন্য ১১ এপ্রিল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এক থেকে দেড় কেজি পরিমাণ পাটবীজ তুলে দেওয়া হয়।

পাটবীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কোবরা। এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম ফজুলল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ পান্না প্রমুখ।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাদিজাতুল কোবরা জানান, মধুপুরের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুই হাজার ৪০২জন কৃষককে তিন হাজার ৫০ কেজি উন্নতজাতের পাটবীজ দেওয়া হয়েছে। চলতি মৌসুমে এই উপজেলায় ৩৩ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে পাট অধিদপ্তর কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ভোরের আকাশ/আ.র

পাটবীজ বিতরণ

শেয়ার করুন: