শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাউবিতে স্বয়ংক্রিয় ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থাপনা বাস্তবায়নে সভা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বাউবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ভিত্তিক স্বয়ংক্রিয় পদ্ধতির কোনো বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আইসিটি-ভিত্তিক স্বয়ংক্রিয় ও নিরাপদ পরীক্ষা ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত পর্যবেক্ষণ কমিটি  ICT Implementation Monitoring Committee (IIMC)-এর অনুষ্ঠিত প্রথম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে এ সভা রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, পরীক্ষার্থীদের জন্য ছবিসহ প্রবেশপত্র ও স্বতন্ত্র হাজিরা শিট সরবরাহের কার্যক্রম ইতোমধ্যে বিএ ও বিএসএস পরীক্ষা ২০২৪ থেকে সফলভাবে চালু করা হয়েছে। পরীক্ষার ফলাফল প্রস্তুত ও যাচাই প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে পরীক্ষা ব্যবস্থাপনা পদ্ধতি (ইএমএস) উন্নয়নের কাজও চলমান রয়েছে। ডাটা নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা-ভিত্তিক প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও এনক্রিপশন-সক্ষম নিরাপত্তা নীতি (Role-based Access Control ও Encryption-enabled Security Policy) বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়। একইসঙ্গে পরীক্ষা কার্যক্রম আরও দক্ষভাবে পরিচালনার জন্য আইসিটি ইমপ্লিমেন্টেশন টিম, সাপোর্ট সেল ও কল সেন্টার গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম এবং আইসিটি কনসালট্যান্ট মোঃ মুমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

আইসিটিবাউবি

শেয়ার করুন: