শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিতর্কিত শিক্ষিকার অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৩:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিতর্কিত  শিক্ষিকার অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ
বিতর্কিত শিক্ষিকার অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ

নরসিংদীতে বিতর্কিত এক নারী শিক্ষিকার অপসারণ এবং শাস্তির দাবিতে রোববার (২৫ মে) বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।  নরসিংদী সরকারি কলেজ শিক্ষার্থী এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এই মিছিল ও সমাবেশ করেছেন।

জানা গেছে, নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন এর বিরুদ্ধে ইসলামবিদ্বেষী, ধর্মদ্রোহিতা এবং সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণ দেখিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেছেন।

রোববার দুপুর ১২ টার দিকে হেফাজতে ইসলামের কয়েক শত নেতাকর্মী এবং নরসিংদী সরকারি কলেজের কিছু সংখ্যক শিক্ষার্থীকে ব্যানার নিয়ে কলেজ গেইট থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বিক্ষোভ করতে করতে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেন এবং সমাবেশ শেষে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

স্মারকলিপিতে বলা হয়েছে শিক্ষিকা নাদিরা ইয়াসমিন ব্যাক্তিগতভাবে একজন ইসলামবিদ্বেষী এবং ধর্মদ্রোহী ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত।  নরসিংদীর সর্বস্তরের মানুষের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান রেখে এই সমালোচিত শিক্ষিকার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাকে শিক্ষকতা থেকে অপসারণ এবং শাস্তির দাবি জানানো হয়েছে।

উল্লেখ, ওই শিক্ষিকা বেশকিছু দিন ধরে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে নরসিংদীতে সমালোচিত এবং বিতর্কিত হিসেবে পরিচিত। 

ভোরের আকাশ/এসআই

ধর্মদ্রোহিতাব্যাক্তিগতভাবেস্মারকলিপিতে

শেয়ার করুন: