নড়াইলে মেধা বৃত্তি পেলো ১৪৩ কৃতি শিক্ষার্থী

নড়াইলে মেধাবৃত্তি পেয়েছে ১৪৩ জন কৃতি শিক্ষার্থী। মেধাবৃত্তির পাশাপাশি তাদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের আয়োজনে শনিবার (২০ জুন) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
নড়াইল পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হায়দার আলী দেওয়ান, ব্যবসায়ী সৈয়দ আহাদ আলী, হলি চাইল্ড কেয়ার হোম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আসলাম খান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসমুস সাকিব ব্রাইট ও প্রবীর চক্রবর্তী।
এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরা প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দের কাছ থেকে মেধাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করে। জেলার ৩ উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সূত্রে জানা যায়,এ মেধা বৃত্তি পরীক্ষায় নড়াইল জেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪৪৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৫৬ জন ও সাধারণ গ্রেডে ৮৭ জন বৃত্তি পেয়েছে।
ভোরের আকাশ/ র.ই