শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যশোরের চৌগাছায় পুলিশের ওপর হামলা, ৭ সদস্য আহত, একজন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ মে ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের চৌগাছায় পুলিশের ওপর হামলা, ৭ সদস্য আহত, একজন হাসপাতালে ভর্তি
যশোরের চৌগাছায় পুলিশের ওপর হামলা, ৭ সদস্য আহত, একজন হাসপাতালে ভর্তি

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তমের নেতৃত্বে একটি পুলিশ দল মাকাপুর গ্রামে অভিযান পরিচালনা করছিল। তারা সিয়াম নামে এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় স্থানীয় কিছু দুষ্কৃতকারী পুলিশের কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে, পুলিশ আসামি নিয়ে ফেরার সময় দুষ্কৃতকারীরা ওসিসহ অন্যান্য পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে ওসি আনোয়ার হোসেনসহ সাতজন পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে এএসআই লাভলু গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদীন জানান, পুলিশের সাত সদস্য হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত ছিল, যার কারণে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সিয়ামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিনি জানান, হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: