শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর আগুনে পোড়ানোর অভিযোগ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে  হত্যা ঘরে তালা লাগিয়ে আগুনে পুড়ানোর অভিযোগ পাষান্ড স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর মরদেহ বিছানায় রেখে ঘরের ভেতর আগুন দেয় মিজান। পড়ে ঘরে বাড়ির গেইট বাহির থেকে তালা দিয়ে পালিয়ে যায় মিজান। স্থানীয়রা তালা ভেঙ্গে আগুন নিভিয়ে বিছানায় মারুফার পুড়ে যাওয়া মরদেহ দেখতে পায়। 

নিষ্ঠুরতম এ ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামে। নিহত মারুফা (৩৫)পার্শবর্তী কাপাসিয়া উপজেলার কামারগাঁও গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে। নিহতের স্বামী পলাতক মিজান উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রবপুর গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে ওই বাড়িতে আগুন দেখতে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি ঘর তালা লাগানো। আমরা তালা ভেঙ্গে আগুন নিভিয়ে দেখতে পাই খাটের উপর মারুফার লাশ পড়ে আছে। আমরা পুলিশে খবর দেই।

নিহতের ছোট ভাই আবু তাহের জানান, আমি একটু দূরে থাকি। মিজান ও মারুফার মধ্যে পারিবারিক কলহ ছিলো মারুফা একটি কারখানায় চাকুরি করতো। দুলাভাই স্থানীয় ইন্দ্রবপুর বাজারে ওষুধ ব্যবসা করেন। মারুফা পরকিয়ায় আসক্ত এমন সন্দেহ করতো মিজান। এ নিয়ে তাদের মধ্য প্রতিদিনই ঝগড়া হতো। বোনের দুই ছেলে মেয়ে চট্রগামে থাকে। বাড়িতে শুধু মিজান- মারুফা থাকতো।

গত পনেরো দিন ধরে মিজান আমার বোনকে ঘরে তালাবদ্ধ করে রাখে। এক পর্যায়ে শনিবার রাতে আমার বোনকে হত্যা করে মিজান। বিছানায় মরদেহ রেখে ঘরের ভেতর আগুন দেয় মিজান। যাতে লাশ পুড়ে নিশ্চিহ্ন হয়ে যায়। পরে বাহির থেকে ঘর ও বাড়ির গেইট তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি। বোনের ঘরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাইরে থেকে গেইট ও ঘর তালাবদ্ধ দেখি। স্থানীয়দের নিয়ে তালা ভেঙ্গে ভতরে প্রবেশ করি। আগুন নিভায়ে খাটের উপর বোনের আগুনে পোড়া মরদেহ দেখতে পাই।

ছোট বোন কুলসুম অভিযোগ করে বলেন, দুলাভাই বোনকে পারিবারিক কলহের কারণে পরিকল্পিত ভাবে হত্যা করে। আমার বোনকে অযথাই সন্দেহ করতো। ঘটনা ধামাচাপা দিতে ঘরে আগুন দিয়ে বাহির থেকে ঘর ও গেইট তালা বদ্ধ করে পালিয়ে যান।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আ. বারিক জানান, ঘটনা স্থল থেকে অগ্নিদগ্ধ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরে আগুন দিয়ে নিহতের স্বামী মিজান পালিয়ে গেছে। এ বিষয়ে স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুরস্ত্রী হত্যা

শেয়ার করুন: