শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার(১৯ মে ) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটিতে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং জেলার পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম। এসময় জেলা প্রশাসন ও ভূমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন ভূমিসেবার স্টলসমূহ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মেলায় আগত সেবাগ্রহীতাদের ভোগান্তিহীন ও দ্রুত সেবা নিশ্চিত করতে এক অনন্য উদ্যোগ দেখা যায়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত থেকে বেশ কয়েকজন সেবাগ্রহীতার হাতে তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত খতিয়ান (পর্চা), ই-নামজারি মঞ্জুরির কপি এবং অনলাইন ভূমি উন্নয়ন করের দাখিলা তুলে দেন।
ডিজিটাল ও স্মার্ট ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে এই মেলা শেরপুরবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মেলা প্রাঙ্গণে আসা সেবাগ্রহীতারাও তাৎক্ষণিক ও ভোগান্তিহীন সেবা পেয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন।
                                                             
ভোরের আকাশ/এনউব
 

ভূমিসেবা

শেয়ার করুন: