শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে নারী নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে নারী ও কন্যার প্রতি যৌন সহিংসতা এবং সামাজিক অনাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে মহিলা পরিষদের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সমাজে ধর্ষণ, যৌন হয়রানি ও সহিংসতার ঘটনা রোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী ও কন্যা নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন

নওগাঁর মহাদেবপুরে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, আমরাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক কুমকুম ভট্টাচার্য, শিক্ষক আব্দুর রহমান, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমাদ্দার, সাধারণ সম্পাদক সাহিদা হক, নারী নেত্রী জাহানুর বেগম, জাহানার হাবিব, এনজিও কর্মী সুজন আইস প্রমুখ।

বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপদ সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন এবং সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

ভোরের আকাশ/নি

কাউখালী

শেয়ার করুন: