শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইডিইবি খুলনার দোয়া ও ইফতার মাহফিল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ৪:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) খুলনা জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল সোমবার (০২ মার্চ)  অনুষ্ঠিত হয়। 

এ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ শেখ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমান।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. সেলিমুল আজাদ  আহবায়ক, আইডিইবি  অন্তর্বর্তীকালীন জেলা আহ্বায়ক কমিটি, খুলনা। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী মো. হায়দার আলী, সদস্যসচিব, অন্তর্বর্তীকালীন জেলা আহ্বায়ক কমিটি। ইফতার-পূর্ব আলোচনা সভায় পবিত্র মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন  প্রকৌশলী মো. রফিকুল আলম সরদার, আহবায়ক, মাহফিল আয়োজক কমিটি। 

এরপর প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও করনীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। বক্তারা এই পবিত্র  মাসে ত্যাগ ও আত্ম সংযমের মাধ্যমে নিজেদেরকে পরিশুদ্ধ করার আহ্বান জানান । বক্তারা আশা প্রকাশ করেন ডিপ্লোমা প্রকৌশলী গন পবিত্র সিয়াম সাধনার মাসে আত্মশুদ্ধির মাধ্যমে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখবে ।

আলোচনা পর্ব শেষে ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জনগণের কল্যাণ, মৃত ডিপ্লোমা প্রকৌশলীদের রুহের মাগফিরাত, অসুস্থ ডিপ্লোমা প্রকৌশলীদের সুস্থতা কামনা সহ সকলকে পবিত্র সিয়াম পালনের তৌফিক দান করার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিল ২০২৬ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী মাসুম মাহমুদ, প্রকৌশলী মো. শাহিন উদ্দিন, প্রকৌশলী লুৎফর রহমান, প্রকৌশলী মো. ঈমান আলী, প্রকৌশলী মোহাম্মদ নাজমুল কবীর, প্রকৌশলী সত্যানন্দ দত্ত, আয়োজক কমিটির সদস্যচিব প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ হাসান, প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম, প্রকৌশলী সৈয়দ মোজাম্মেল হোসেন, প্রকৌশলী ইমদাদুল হক খান, প্রকৌশলী বুলবুল জাহান, প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান,  প্রকৌশলী ওয়াসিকুর রহমান, প্রকৌশলী বাদশা মোহাম্মদ হারুন, প্রকৌশলী মো. শিবলী নোমান, প্রকৌশলী মো. ইয়াসিন খান, প্রকৌশলী মুস্তাফিজুর রহমান মিঠু, প্রকৌশলী মো. তিতুমীর হোসেন, প্রকৌশলী এস এ  আজাদ, প্রকৌশলী  মোরশেদ আলম, প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী দেলোয়ার হোসেন,  প্রকৌশলী অভি হাসান জুয়েল, প্রকৌশলী পারভেজ বখতিয়ার, প্রকৌশলী বেনজির আহমেদ, প্রকৌশলী  চাঁদ আহমেদ, প্রকৌশলী ওসমান গনি। 

আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী এফএম ফয়সাল, প্রকৌশলী মো. আব্দুল হাকিম, প্রকৌশলী মো. হাফিজুর রহমান, প্রকৌশলী ইব্রাহিম আলম রুবেল, প্রকৌশলী মোহাম্মদ নাহিদ রানা, প্রকৌশলী রুবিয়া খাতুন, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, প্রকৌশলী তারেক সালমান, প্রকৌশলী মো. আবু হানিফ প্রমূখ।

ভোরের আকাশ/ র.ই

ইফতার মাহফিলঅধ্যক্ষ শেখ মোস্তাফিজুর রহমান

শেয়ার করুন: