ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল ২০২৬) এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠের মো. জাহিদ হাসান সভাপতি এবং আমার সংবাদের হোছাইন মুহাম্মদ তারেক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সহ-সভাপতি দৈনিক জনতার এস. এইচ. কাইয়ুম, দৈনিক জনবাণীর সফিউল্লাহ সুমন ও খবরের কাগজের ফয়সল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রলয়ের শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তার শাহ আলম কৌশিক।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে ভোরের আকাশের জাকির মোল্লা, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক জবাবদিহির মো. হাদিস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে প্রতিদিনের বাংলাদেশের আব্দুল মালেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে দৈনিক নিরপেক্ষের মো. সাখাওয়াত উল্লাহ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে দৈনিক বাংলাবাজারের মো. মাহমুদুল হক শুভ দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ডেসটিনির আজিজুল হাই সোহাগ, ভোরের পাতার হাবিবুর রহমান হাবিব এবং আলোকিত বাংলাদেশের মো. ইসহাকসহ আরও অনেকে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা সম্মিলিতভাবে কাজ করবেন। পাশাপাশি ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে একটি আধুনিক, কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য।
সাধারণ সম্পাদক হোছাইন মুহাম্মদ তারেক বলেন, “সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা রক্ষা করাই আমাদের অঙ্গীকার। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
ভোরের আকাশ/ র.ই