শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে যুবক কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৫, ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মাদারীপুর শহরের জজকোর্ট সংলগ্ন ট্রাক স্ট্যান্ড এলাকার কারফু মোল্লার ছেলে ইয়াসিন মোল্লাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার কাইয়ুম বেপারী ও ইস্রাফিল বেপারী গংদের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহরের ট্রাক স্ট্যান্ড এলাকায় অনিক মটরসের সামনে মোটরসাইকেলসহ দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় ১০-১২ জন কিশোর এসে হঠাৎ এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে অন্তত ৪-৫টি কোপের আঘাতে গুরুতর আহত হন ইয়াসিন। এ সময় ইয়াসিনের ব্যবহৃত একটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই আহত ইয়াসিনকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ইয়াসিন মোল্লা সাংবাদিকদের জানান, হামলার সময় হামলাকারীদের অধিকাংশের মুখে মাস্ক ছিল, তাই সবাইকে শনাক্ত করতে পারেননি। তবে কাইয়ুম ও ইস্রাফিল নামে দুজনকে চিনতে পেরেছেন। তিনি বলেন, “আমার উপর যারা অন্যায়ভাবে হামলা করেছে, আমি এ ঘটনার বিচার চাই।”

অন্যদিকে, অভিযুক্ত কাইয়ুমের পরিবারের পক্ষ থেকে বলা হয়, ইয়াসিনের বিরুদ্ধে স্থানীয় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আড্ডা ও নেশা করার অভিযোগ রয়েছে। এসব নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি চলছিল। এর জের ধরেই কারও সঙ্গে তার মারামারি হতে পারে। তবে কাইয়ুমের সঙ্গে ইয়াসিনের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। এই ঘটনায় কাইয়ুম জড়িত নয়।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “রাতে ইয়াসিন মোল্লা নামে এক যুবককে স্থানীয় দ্বন্দ্বের জেরে হামলার শিকার হওয়ার খবর পেয়েছি। তবে এখনো এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভোরের আকাশ/তা.কা

জখমমাদারীপুরতরুণ

শেয়ার করুন: