শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু, চার মাসে আক্রান্ত ১২শ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুমিল্লায় হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সর্বশেষ এই রোগে আক্রান্ত হয়ে হোসাইন নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৫ জন শিশুর মৃত্যু হলো। নিহত শিশু হোসাইন কুমিল্লার মুরাদনগর উপজেলার শাহপরান এলাকার বাসিন্দা। গত ১৪ এপ্রিল রাতে জ্বর ও কাশির তীব্র উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টানা পাঁচদিন চিকিৎসার পর অবস্থার কিছুটা উন্নতি মনে হলেও আজ সকালে হঠাৎ তার মৃত্যু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত চার মাসে কুমিল্লাজুড়ে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েছে। এই সময়ের মধ্যে প্রায় ১ হাজার ২০০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ৫০ জনের শরীরে মেডিকেল টিম নিশ্চিতভাবে হামের উপস্থিতি শনাক্ত করেছে।

আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়। এর আগে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেই এক শিশু মারা গিয়েছিল। সব মিলিয়ে জেলায় এ পর্যন্ত ৫ শিশুর প্রাণহানি ঘটেছে।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে যথাযথ চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৩৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

ভোরের আকাশ/নি

 

কুমিল্লা

শেয়ার করুন: