নাজিরপুরে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

পিরোজপুরের নাজিরপুরে জাল টাকার নোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩ মে) উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারের জামে মসজিদ এলাকার সামনে পাকা রাস্তার ওপর থেকে মাটিভাঙ্গা পুলিশ ফাঁড়ির এস, আই মো. এস, এম সালেহি নেতৃত্বে পুলিশ তাদের গ্রেফতার করেন।
এসময় তাদের কাছ থেকে পাঁচটি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, রাসেল, মো. সাইদুল ও হাসিব।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাজিরপুর থানায় একটি মামলা রেকর্ড করে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
ভোরের আকাশ/ র.ই