শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ওমানে ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ব্যবসায়ীর রহস্যজনক মৃৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ওমানে  নিহত ব্যবসায়ী মিজানুর রহমান
ওমানে নিহত ব্যবসায়ী মিজানুর রহমান

ওমানে নিখোঁজ হওয়ার ৩ দিন পর মিজানুর রহমান (৩২) নামের এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিহত মিজানুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাসিন্দা।

ওমানের আল বাতিনা উত্তর গভর্নরেটের রাজধানী সোহারের একটি শপিং মলের পার্কিংয়ে তার নিজস্ব গাড়ির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তরুণ এই ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে সোহারের লুলু হাইপার মার্কেটের পার্কিং এলাকায় তাঁর ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিজানুর রহমান বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের তৃতীয় সন্তান। তিনি দীর্ঘদিন ধরে ওমানে সফলতার সাথে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার (২৮ মে) নিজস্ব গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকেই মিজানুর নিখোঁজ ছিলেন। এরপর প্রবাসী সহকর্মী ও পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। ৩ দিন নিখোঁজ থাকার পর সোমবার সকালে তাঁর ব্যক্তিগত গাড়ির ভেতর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে স্থানীয় ওমান পুলিশ বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত শুরু করেছে।

এদিকে মিজানুরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করেছে তাঁর পরিবার। প্রিয়জনের মরদেহ যেন দ্রুত সময়ের মধ্যে দেশে এনে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়, সেজন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুন

দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক ৮ জুন

এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, ওমানে এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবার থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য থানায় জানানো হয়নি। পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়ে যাচাই করছে।

তরুণ এই রেমিট্যান্স যোদ্ধার অকাল ও রহস্যজনক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।


ভোরের আকাশ/ইউএম

মৃৃত্যু

শেয়ার করুন: