শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৮:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা ৬ নম্বর ওয়ার্ডের বজল সওদাগর বাড়ি এলাকার মৃত্যু  আবদুল খালেক (প্রকাশ মাইক খালেক)-এর প্রথম পুত্র ইসমাইল হোসেন (৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

সোমবার (০৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, তিনি নিজের অটোরিকশা চার্জে দিতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিটের কবলে পড়েন। এতে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে স্বজনরা নিশ্চিত করেছেন।

ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইসমাইল আমাদের ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। তার ছোট ছোট চারটি সন্তান রয়েছে। এই মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।”

এ বিষয়ে পরিবারের এক সদস্য জানান, “ঘটনাটি খুব দ্রুত ঘটে যায়। আমরা তাকে বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু পথেই সব শেষ হয়ে যায়। তার এমন মৃত্যুতে আমরা পুরোপুরি ভেঙে পড়েছি।”

আরও পড়ুন

ধনবাড়ীতে রাইস মিলে অগ্নিসংযোগ ও পুকুরের মাছ নিধন

ইসমাইল হোসেনের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ভোরের আকাশ/ র.ই


 

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুইসমাইল হোসেন

শেয়ার করুন: