শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবীতে ২৭ গ্রামবাসীর মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর ত্রাস খ্যাত সালাম বাহিনীর চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নৌ যান মালিক-কর্মচারিসহ তিন উপজেলার ২৭ গ্রামের হাজারও নারী ও পুরুষ।

শুক্রবার (১৪ আগষ্ট) সকালে যমুনার দুর্গম চরাঞ্চল বেলকুচির বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রচাপিয়া হাওয়া ভবন এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বেলকুচি, টাঙ্গাইল সদর, ও চৌহালী উপজেলার চরবেল, পুংলি, কাকুয়া, জাঙ্গালিয়া, কলাবাগান ও মহেষপুরের নৌযান মালিক–কর্মচারীরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী সালাম ও তার সহযোগী রুবেল, কাওছার আলম, মাসুদ ও হাবিব গং রাত হলেই নৌকা নিয়ে যমুনা নদীতে সশস্ত্র মহড়া দেয়। সিরাজগঞ্জ-ঢাকা নৌরুটে তারা সকল প্রকার বাল্কহেড, ছোটবড় নৌকাসহ বিভিন্ন নৌযান থেকে বেপরোয়া চাঁদাবাজি করে। চাঁদা না নৌযান শ্রমিক-কর্মচারিদের মারধোর করে। এই সালাম বাহিনী থেকে রক্ষা পেতে আজ আমরা নৌযান মালিক ও কর্মচারীবৃন্দ মানববন্ধনে দাড়িয়েছি।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে যমুনায় নৌপথ নিরাপদ করতে বেশ কিছু দাবী উত্থাপন করেন।

আরও পড়ুন

খুলনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধকল্পে ক্রাশ প্রোগ্রাম শুরু

মানববন্ধনে আবু সাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউসুফ মোল্লা, কছির উদ্দিন, সুমন ও বক্কার মোল্লা প্রমুখ। মানববন্ধনে নৌযান মালিক-কর্মচারি ছাড়াও বেলকুচি, টাঙ্গাইল সদর ও চৌহালী উপজেলার ২৭ গ্রামের হাজারও নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/রই 


 

ইউসুফ মোল্লা

শেয়ার করুন: