শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ৪ ডিসেম্বর ২০২৫, ১:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় শহরের বারোপুর হাইওয়ে পুলিশ রিজিয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ।  

বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ বলেন, মহাসড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।

বগুড়া রিজয়ন পুলিশের লোকবল সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমরা জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিয়ে যাচ্ছি। মহাসড়কের চাঁদাবাজি ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মহাসড়কে দুর্ঘটনা কমাতে মালিক, চালকদের নিয়ে সভা করা হচ্ছে। এ ছাড়া সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।এবং চালকদের যে কোন সমস্যা সমাধানের জন্য আমাদের নাম্বারে তারা ফোন দিয়ে তা জানাতে পারবে।

তিনি বলেন, মহাসড়কে নিরাপত্তা, শৃঙ্খলা এবং সেবার মান নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি জনগণের সহযোগিতা ও আস্থাই আমাদের মূল শক্তি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার, কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, বগুড়ার সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, আবদুর রহমান টুলু, ফজলে রাব্বি ডলার, সাফায়ত সজল, রাহাত রিটুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

ভোরের আকাশ/জাআ

বগুড়ামতবিনিময়পুলিশ সুপার

শেয়ার করুন: