শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নানিয়ারচরে তারুণ্যের উৎসব মিনি ম্যারাথন অনুষ্ঠিত

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি। 

আয়োজিত মিনি ম্যারাথনে ১৮ থেকে ৪০ এবং ৪০ থেকে ৬০ বছর বয়সী ২টি দলে ১১৬জন দৌড়বিদ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হতে ম্যারাথন দৌড় শুরু করে নানিয়ারচর প্রধান সড়ক ও ডাকবাংলা হয়ে পূনরায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শেষ হয়।

ম্যারাথন দৌড় পরবর্তী পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ। 

এতে অনূর্ধ্ব চল্লিশ এ দলের ৭জন এবং চল্লিশোর্ধ্ব ৭জন সহ মোট ১৪জন কে পুরষ্কার প্রদান করেন অতিথিরা। 

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি বলেন, মিনি ম্যারাথন শুধু যে দৌড় তা নয়। বরং এটা মনসিক শান্তি আনে। এই প্রতিযোগিতা আমাদের কে একটা লক্ষ্যে পৌছায়৷ ম্যারাথন একটা চর্চার বিষয়। এর মাধ্যমে আমরা আমাদের বাস্তব জীবনে লক্ষ নির্ধারণ করতে পারি। পরবর্তীতে নানিয়ারচর জোনের উদ্যোগে এমন মিনি ম্যারাথনের আয়োজন করার ইচ্ছা পোষণ করে এই সেনা কর্মকর্তা। 

সভাপতির বক্তব্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ বলেন, নানিয়ারচরে এই মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকেই ধন্যবাদ। আগামীতেও নানিয়ারচর উপজেলা প্রশাসন এমন আয়োজনের মধ্য আপনাদের পাশে থাকবে। 

এসময় নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মো. সরওয়ার কামালের সঞ্চালনায় এসময় নানিয়ারচর জোনের লেফটেন্যান্ট সামিউল ইসলাম সিয়াম, নানিয়ারচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজিজুল হক, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়া, নানিয়ারচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমাপন চাকমা ও নানিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.

মিনি ম্যারাথনরাঙ্গামাটি

শেয়ার করুন: