কেডিএ চেয়ারম্যান মনাকে জিয়া শিশু-কিশোর সংগঠনের শুভেচ্ছা

জিয়া শিশু-কিশোর সংগঠন খুলনা মহানগর ও জেলা শাখার পক্ষ থেকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টায় খুলনা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত কেডিএ ভবনে সংগঠনের নেতাকর্মীরা নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন নিয়াজ আহমেদ তুহিন, মোহাম্মদ আলী, তৌহিদুর রসুল শিমুল, জুবায়ের মোর্শেদ, ডা. জাকিরুল ইসলাম, শেখ মাহবুবুল আলম, রাজু আহমেদ দুলাল, মো. দেলোয়ার হোসেন, শফিকুল হোসেন শান্ত, আশরাফুল রহমান মিলন, মো. আনোয়ার হোসেন, এস. এম. রাজু, গাজী হাসান রুমি, সোহেব খান, রাজু আহমেদ, আদনান হাসান তানভীর, সোহেল খান, ইকবাল হাসান, বাবুল ও সুমনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ভোরের আকাশ/এম