জামালপুরে মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন”-এর জামালপুর জেলা কমিটির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) জামালপুর সদর ব্যারিস্টার বাড়ি সংলগ্ন জেলা কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলা ২০ ফাল্গুন ১৪৩২ এবং ১৫ রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত সভাপতি আবু তাহের তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সম্পাদকমণ্ডলী ও সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলে উপস্থিত বক্তারা মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার এক সুন্দর মিলনমেলায় পরিণত হয়।
ভোরের আকাশ/নি