শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রংপুরের পীরগঞ্জে অভিযান চালিয়ে ৫৪০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট ও ৫০ পিস ইয়াবাসহ সমরাজুল ইসলাম সোহেল (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের মিঠাপুকুর সার্কেল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের ছোট মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সমরাজুল ইসলাম সোহেলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার পকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কাঠের টেবিলের ড্রয়ার থেকে ৫ হাজার ৪০০ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় সমরাজুল ইসলাম সোহেলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

জামালপুরে প্রাথমিক ও ইবতেদায়ী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

এ ঘটনায় তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূজমুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মতিয়ার রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

মাদক কারবারি গ্রেফতার

শেয়ার করুন: