শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনসহ গ্রেপ্তার ৬

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৭ জুলাই ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সাঘাটায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।  এসময় ৫টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

সোমবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি বাদশা আলম।

এর আগে রবিবার বিকাল ৪ টায় থেকে দিবাগত রাত ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার কচুয়া ইউনিয়ন সতিতলা এলাকা থেকে ওইসব ড্রেজার জব্দসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের সতিতলা এলাকার কবির হোসেনের ছেলে বাবলু মিয়া (৪২), একই এলাকার আবুল কাশেমের ছেলে মঞ্জুর আলম (৪১), একই ইউনিয়নের হাপানিয়া এলাকার সোলেমান হোসেনের ছেলে বুলু মিয়া (৫১), গজারি এলাকার জাফর হোসেনের ছেলে হান্নান মিয়া (৪৯), উল্লাসোনাতলা এলাকার ওহতুল মন্ডলের ছেলে আলী হোসেন (৩৮) ও পবনতাইড় এলাকার কালু ব্যাপারির ছেলে বকুল মিয়া (৩৯)।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকার বাঙালি নদীতে অভিযান চালানো হয়।  এসময় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।  সেই সঙ্গে বালু উত্তোলনের ৫টি ড্রেজার মেশিন জব্দসহ জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।  পরে জব্দকৃত সরঞ্জামাদিসহ জড়িতদেরকে সাঘাটা থানায় হস্তান্তর করা হয়।

সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, আসামীদেরকে আজ সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ড্রেজার মেশিনসাঘাটাগ্রেপ্তার

শেয়ার করুন: