শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে ট্যুরিস্ট জিপ সিন্ডিকেটের দৌরাত্ম্য, দুটি গাড়ি জব্দ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টানা চার দিনের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজারে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ট্যুরিস্ট জিপচালক ও মালিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ট্যুরিস্ট জিপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের একাধিক অভিযোগ জেলা প্রশাসনের কাছে পৌঁছায়। অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফির নেতৃত্বে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

জানা যায়, কক্সবাজার সমুদ্রসৈকত ঘিরে মেরিন ড্রাইভ হয়ে ইনানি, পাটুয়ারটেক ও টেকনাফ ভ্রমণে খোলা জিপ পর্যটকদের অন্যতম আকর্ষণ। সাধারণ সময়ে এসব জিপের ভাড়া সাড়ে চার হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে থাকলেও ছুটির সুযোগে সিন্ডিকেটের মাধ্যমে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে।

অভিযান চলাকালে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে কয়েকজন জিপচালক ও মালিককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চালকদের লাইসেন্স ও গাড়ির ফিটনেস সংক্রান্ত কাগজপত্র যাচাই করে বৈধ নথিপত্র না থাকায় দুটি ট্যুরিস্ট জিপ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি বলেন, “পর্যটকদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা হয়রানির কোনো সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

আরও পড়ুন

সিরাজগঞ্জে প্রেমিকার বিয়ের কথা শুনে প্রেমিকের আত্মহত্যা

পর্যটকদের নির্বিঘ্ন ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ভোরের আকাশ/রই 


 

নাফিস ইনতেসার নাফি

শেয়ার করুন: