শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২২ কেজির এক পাঙাশ ৪০ হাজার টাকায় বিক্রি

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৫, ৫:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২২ কেজির এক পাঙাশ ৪০ হাজার টাকায় বিক্রি
২২ কেজির এক পাঙাশ ৪০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ। মাছটির ওজন ২২ কেজি। বিক্রি হয়েছে ৪০ হাজার টাকায়। 

মঙ্গলবার(৬মে) বিকেলে মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে রফিক হালদারের জালে ধরা পড়েছে মাছটি। 

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের আড়তে মাছটি বিক্রির জন্য আনা হলে তা দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা। আড়তদার শাহজাহান প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৩৭ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন। 

আড়তদার শাহজাহান জানান, পদ্মার এমন বড় পাঙাশ বহুদিন পর পেলাম। মাছটি কিনে ঢাকার এক ধনী ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে প্রতি কেজি ১শ টাকা লাভে মোট ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি। এতে আমার ২ হাজার ২০০ টাকা লাভ হয়েছে। 

পদ্মায় এত বড় পাঙাশ ধরা পড়ায় এলাকায় বেশ চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়।

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: