শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের সাংবাদিক সাইদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী শুক্রবার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
কে এম সাইদ হোসেন
কে এম সাইদ হোসেন

পদ্মা বিভাগীয় প্রেসক্লাব ফরিদপুর এর সিনিয়ির সহ-সভাপতি সাংবাদিক কে এম সাইদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী  শুক্রবার (১১ সেপ্টেম্বর)। কে এম সাইদ হোসেন ফরিদপুর শহরের কমলাপুর এলাকার বাসিন্দা। গত বছরের এই দিনে দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলে ও দুই মেয়েসহ  অসংখ্য গুনাগৃহি রেখে গেছেন।

এ দিকে তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

আরও পড়ুন

সাইবার অনুসন্ধানে রাঙামাটিতে ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা উদ্ধার

পরিবারের পক্ষ থেকে মরহুমের সকল আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, মরহুম কে এম সাইদ হোসেন এর দীর্ঘ চার দশকের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনন্য অবদান রাখার পাশাপাশি সাহসিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দেশের সাংবাদিকতা জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সর্বশেষ তিনি দৈনিক অর্থনীতি, ইভিনিং নিউজ পত্রিকায় দায়িত্বরত ছিলেন।

শেয়ার করুন: