শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎গাইবান্ধা সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎‎মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

‎গ্রেপ্তাররা হলেন- গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট গ্রামের রউফ মিয়ার ছেলে মুন্নাফ মিয়া (২২) এবং একই গ্রামের মৃত ঘুমন চন্দ্র দাসের ছেলে শুভ চন্দ্র দাস (২৫)।

‎ডিবি পুলিশ জানান, একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুলসীঘাট গ্রামে অভিযান চালায়।

‎অভিযানকালে পলাতক আসামি রউফ মিয়ার বসতবাড়ির একটি শয়নকক্ষ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনের সময় মুন্নাফ মিয়া ও শুভ চন্দ্র দাসকে আটক করা হয়। পরে মুন্নাফের পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে পলিথিনে মোড়ানো ৩০টি ইয়াবা ট্যাবলেট এবং শুভর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে আরও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়।

আরও পড়ুন

মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট

‎‎এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, 'এ ঘটনায় গ্রেপ্তার দুই যুবক মুন্নাফ মিয়া ও শুভ চন্দ্র দাস এবং পলাতক রউফ মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি সদর থানার মামলা নম্বর-৩৯, তারিখ ১৫ আগস্ট ২০২৬।'

‎তিনি আরো বলেন,'মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

ভোরের আকাশ/ইউএম

মাদক কারবারি গ্রেপ্তার

শেয়ার করুন: