শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঘোড়াঘাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট
ঘোড়াঘাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ঈদুল আজহা সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ ও পৌরসভা এলাকার বাগের হাটে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বছর দেশী-বিদেশী জাতের গরুর যেমন ব্যাপক আমদানী রয়েছে, তেমনি ক্রেতার মাঝে ছাগলের চাহিদা রয়েছে ব্যাপক। এই হাটে দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৯শে মে) দুপুর ১২ টার দিকে উপজেলার সবচেয়ে বড় রাণীগঞ্জ পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে প্রচুর গবাদিপশু উঠেছে। যেন তিল ধারণের ঠাঁই নেই। দূর-দূরান্তের ব্যবসায়ী ও খামারিরা ট্রাক, মিনিট্রাক, নছিমনসহ বিভিন্ন যানবাহনে করে গরু, মহিষ, ছাগল ও ভেড়া নিয়ে এসেছেন। ঐতিহ্যবাহী এই হাটে এবার মাঝারি আকারের গরুর মধ্যে দামের দিক থেকে ৮০ হাজার থেকে ১ লাখ ২০-৩০ হাজার টাকার গরুর চাহিদা বেশি।

হাটে গরু কিনতে আসা শেখ সাখাওয়াত হোসেন বলেন, হাট থেকে মাঝারি আকারের একটি গরু ১ লাখ ২০ হাজার টাকায় কিনেছি। গত বছরের ঈদে যে গরু কেনা হয়েছে তার সঙ্গে তুলনা করে তার কাছে মনে হয়েছে, এবার গরুর দাম কম।

হাটে আসা বিক্রেতারা বলছেন, হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। আর গত বছরের চেয়ে এবার গরুর দামও কিছুটা কম। এ বছর হাটে ছাগলের চাহিদাও তুলনামূলকভাবে বেশি। প্রতিটি ছাগল বিক্রি হচ্ছে ১০ থেকে ২২ হাজার টাকা পর্যন্ত।

ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ পশুর হাটের ইজারাদার হাফিজুর রহমান জানান, হাটে গরুর ব্যাপক আমদানি হয়েছে। সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কেউ প্রতারণার শিকার না হন। প্রশাসনের পক্ষ থেকেও পর্যবেক্ষণ চলছে। যার ফলে ক্রেতা-বিক্রেতা শান্তিপূর্ণ পরিবেশে কেনাবেচা করছেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বলেন, ঈদ সামনে রেখে উপজেলার রাণীগঞ্জ পশুর হাটে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, জাল নোট শনাক্তকারী মেশিনসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: