শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে স্ত্রীকে খুনের পর স্বামীর থানায় গিয়ে আত্মসমর্পণ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৭:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নড়াইলের লোহাগড়া উপজেলার করফা গ্রামে মাদকাসক্ত স্বামীর হাতুড়ি পেটায় স্ত্রী জোনাকি খানম (২৫) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নিহত জোনাকি করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে।  

ঘটনার পর স্বামী জসিম শেখ (৩২) থানায় হাজির হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার করফা গ্রামের মোমরেজ শেখের ছেলে জসিম শেখ মাদকাসক্ত ছিলেন।স্ত্রী জোনাকির কাছে টাকা চেয়ে না পেলে তাকে প্রায়ই শারিরিক নির্যাতন করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় পারিবারিক কলহ লেগে থাকতো। 

পারিবারিক কলহের একপর্যায়ে জসিম শেখ স্ত্রীকে পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করে তার ওপর হাতড়ি দিয়ে হামলা চালান। তিনি হাতুড়ি দিয়ে আঘাত করে জেসমিনকে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।ঘটনার পরপরই জসিম শেখ লোহাগড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

আরও পড়ুন

শ্রীপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভা

নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই বলেন, জসিম শেখ মাদকাসক্ত।এসব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-কলহ প্রায় লেগে থাকতো।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।অভিযুক্ত স্বামী জসিম শেখকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/রই 

আব্দুর রহমান

শেয়ার করুন: