শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার দুটি আসনে প্রতীক বরাদ্দ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ৩:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া চুয়াডাঙ্গার দুুটি আসনে প্রতিবন্ধী ৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসের আয়োজনে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা উপস্থিত ছিলেন। রিটার্নিং কর্মকর্তার ঘোষণা অনুযায়ী চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ পেয়েছেন ধানের শীষ মার্কা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এড. মাসুদ পারভেজ রাসেল পেয়েছেন দাঁড়িপাল্লা মার্কা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ জহুরুল ইসলাম পেয়েছেন হাতপাখা মার্ক। অপরদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবু পেয়েছেন ধানের শীষ মার্কা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এড. রুহুল আমিন পেয়েছেন দাঁড়িপাল্লা মার্কা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মোঃ হাসানুজ্জামান সজীব পেয়েছেন হাতপাখা মার্ক।

প্রতীক বরাদ্দ শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন সকলে উদ্দেশ্যে বলেন, “নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে সকল প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।” আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/র.ই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রতীক বরাদ্দশরীফুজ্জামান শরীফ

শেয়ার করুন: