শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৩:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে  শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  শ্রীপুর সরকারি  পাইলট  উচ্চ বিদ্যালয় ও শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এক হাজার গাছের চারা বিতরণ করেন গাজীপুর-৩ আসনের  সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ভূঞা , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  মো. সাইফুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিন, জেলা বিএনপির আহবায়ক  সদস্য ডাঃ শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব  খায়রুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক  হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী,  শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য খোকন প্রধান, মো. সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, টিপু সুলতান, আলমগীর হোসেন সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ধামইরহাটে শিশু তৃষার মরদেহ উদ্ধার

গাছের চারা বিতরণকালে ডা. বাচ্চু বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী "পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বিএনপির  চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সুদূরপ্রসারী পরিবেশবান্ধব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।শ্রীপুরেও আমরা এ কর্মসূচির সফল বাস্তবায়ন করছি।

ভোরের আকাশ/রই

 

মো. সাইফুল ইসলাম

শেয়ার করুন: