শিরোনাম
২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
খুবিতে ওবিই পদ্ধতিতে প্রশ্ন প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিমার্জন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২নভেম্বর) দিনব্যাপী আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় ওবিইভিত্তিক প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা ও হাতে-কলমে অনুশীলন বিষয়ে আলোচনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. জাকির হোসেন, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকরা অংশগ্রহণ করেন। 

এতে ওবিই কারিকুলামের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন, ব্লুমস ট্যাক্সোনমির প্রয়োগ, কোর্স লার্নিং আউটকামস এর (সিএলও) সঙ্গে প্রশ্নের সামঞ্জস্য, নম্বর বণ্টনের যৌক্তিকতা এবং প্রশ্নপত্রে পুনরাবৃত্তি পরিহারের বিষয়ে হাতে-কলমে অনুশীলনের সুযোগ দেওয়া হয়।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: