শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় সাত বছর পর মামলা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় সাত বছর পর মামলা
গাইবান্ধায় ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় সাত বছর পর মামলা

গাইবান্ধার সুন্দরগঞ্জে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনার দীর্ঘ সাত বছর পর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা এবিএম মিজানুর রহমান খোকন ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম শাহিনসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে। রোববার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ।

এর আগে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার সাত বছর পর, গত ৩ এপ্রিল রাতে মামলাটি দায়ের করেন শান্তিরাম ইউনিয়নের উত্তর পরান গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মো. আইয়ুব আলী।

মামলায় উল্লেখ করা হয়, ঘটনার দিন ওই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সদস্যরা একত্র হন। এ আসনের ১৪ দলীয় মহাজোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করতে তারা অবৈধভাবে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এরপর ভোটারদের ভয় দেখিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেন।

এ সময় জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম শাহিনের নির্দেশে তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে মামলার বাদী আইয়ুব আলীর ছেলে শাহিন মিয়া (৩২) নামের এক ভোটারকে গুলি করেন। গুলি শাহিন মিয়ার বাম উরু ভেদ করে ডান উরু দিয়ে বের হয়ে যায়।

এতে শাহিন মিয়া গুরুতর আহত হন এবং রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত প্রথমে সুন্দরগঞ্জ হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় প্রায় ১৫ লাখ টাকা খরচ হলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। শাহিন মিয়া স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন। মামলায় আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক প্রভাবের কারণে মামলা দায়ের করতে বিলম্ব হয়েছিল।

মামলার বাদী আইয়ুব আলী বলেন, সন্ত্রাসীরা গুলি চালিয়ে আমার ছেলেকে পঙ্গু করেছে। এত দিন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সন্ত্রাসীদের চাপে মামলা করতে পারিনি। অবশেষে সাত বছর পর মামলা দায়ের করেছি। আমি ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাব এবং আশা করি, আইন সঠিক পথে ব্যবস্থা নেবে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ভোটকেন্দ্রে গুলি চালানোর ঘটনায় দীর্ঘ সময় পর মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে এবং আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: