শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

সাইবার হামলার শিকার আফ্রিকার বৃহত্তম এয়ারলাইনস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার হয়েছে আফ্রিকার বৃহত্তম বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস। এ ঘটনায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। তবে গ্রাহকদের আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমান সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসফিন তাসেউ গ্রাহকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেন। এতে বলা হয়, সাম্প্রতিক এ ঘটনায় কিছু গ্রাহকের তথ্য অননুমোদিতভাবে হাতিয়ে নেওয়া হয়ে থাকতে পারে।

গ্রাহকদের পাঠানো বিজ্ঞপ্তিতে শেবা মাইলস টিম জানায়, আমাদের সিস্টেমে সম্প্রতি সীমিত পরিসরে একটি সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনা ঘটেছে। এ বিষয়ে আপনাদের অবহিত করতেই আমরা যোগাযোগ করছি।

তবে ঠিক কোন ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে থাকতে পারে এবং কতসংখ্যক গ্রাহক এ ঘটনার শিকার হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান সংস্থাটি।

আরও পড়ুন

গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর

ইথিওপিয়ান এয়ারলাইনস জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রাহকদের আর্থিক তথ্য হাতিয়ে নেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে সাইবার হামলার ঘটনায় গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত পরিধি এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা নির্ধারণে তদন্তের বিস্তারিত ফলাফলের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/এম

সাইবার হামলা

শেয়ার করুন: