শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে টেকনাফ মডেল থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন অস্ত্রধারী ও বহু মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশের একটি খালি স্থানে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. রফিক প্র. বার্মাইয়া রফিক (৪৫)। তিনি ওই এলাকার পরিচিত অস্ত্রধারী সন্ত্রাসী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস।

তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ ও নৌবাহিনীর একটি চৌকস দল যৌথভাবে অভিযান চালিয়ে সন্দেহজনক অবস্থায় রফিককে একটি বস্তাসহ আটক করে। পরবর্তীতে দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করে টেকনাফ থানা পুলিশ জব্দ করে।

অলক আরও জানান , গ্রেপ্তারকৃত মো. রফিক প্র. বার্মাইয়া রফিকের বিরুদ্ধে এর আগে অস্ত্র আইনে ১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি এবং হত্যা মামলাসহ মোট ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে এই পুলিশ অফিসার। 

ভোরের আকাশ/র.ই


 

যৌথ অভিযানকক্সবাজারমো. রফিক প্র.

শেয়ার করুন: