শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভালুকায় ছুরিকাঘাতে নিহত ১, অভিযুক্ত গ্রেফতার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ : ৬ মে ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভালুকায় ছুরিকাঘাতে নিহত ১, অভিযুক্ত গ্রেফতার
ভালুকায় ছুরিকাঘাতে নিহত ১, অভিযুক্ত গ্রেফতার

ময়মনসিংহের ভালুকায় ছুরিকাঘাতে রফিকুল ইসলাম রতন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  এ ঘটনায় অভিযুক্ত চুন্নু মিয়াকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার রাত ৯টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন লবণকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রতন লবণকোঠা গ্রামের মৃত মিয়াজ উদ্দিনের ছেলে। তাৎক্ষণিকভাবে রতনকে ছুরিকাঘাত করার কারণ  সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন রতন। হঠাৎ করে চুন্নু মিয়া দৌড়ে এসে ছুরি দিয়ে রতনের পিঠে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। হত্যার পর চুন্নু নিজের ভাড়া বাসায় আত্মগোপন করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী ওই বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

ভালুকা মডেল থানার ওসি সামছুল হুদা খান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: