শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ যুবদল নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ২১ জুন ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। লিমন আলী চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক ও চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাস স্ট্যান্ড পাড়ার এতিমখানা রোডের মোঃ আবুল হোসেনের ছেলে। 

শনিবার (২১ জুন) ভোর ৫ টার দিকে অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন (৩৬ এডি) এর নেতৃত্বে চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক লিমন আলীর বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালায়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল,  একটি ম্যাগাজিন, একটি এ্যামুনিশন, একটি এন্ড্রয়েড মোবাইল, চারটি বাটন মোবাইল, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি ও একটি রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, লিমনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

যুবদল নেতাচুয়াডাঙ্গাগ্রেপ্তারঅভিযান

শেয়ার করুন: