শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশে কোন ধরনের দুর্নীতির সুযোগ নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাসসহ কোন ধরনের দুর্নীতির সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও তেমন কোনো অবনতি কোথাও নেই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি-২০২৬) সকালে জেলার কালাই উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জনপ্রশাসন প্রতি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিচ্ছেন, সেই নির্দেশনা অনুযায়ী সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। যাতে নেতা কর্মীরা কোনোভাবে দলের সুনাম নষ্ট করতে না পারে।

তিনি আরও বলেন, এ দেশকে একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তোলাসহ আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সব মানুষ এর সমধিকার, সাম্য, সুষম বণ্টন এবং নিম্ন আয় বা দরিদ্র মানুষগুলোকে কীভাবে তাদের জীবনযাত্রা ভালো এবং সচ্ছল করা যায় এ বিষয়গুলো নিয়ে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এ পদক্ষেপগুলো বাস্তবায়নে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, সাবেক জেলা যুবদলের সভাপতি ওবায়দুর রহমান সুইটসহ আরও অনেকে।

ভোরের আকাশ/আ.র

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

শেয়ার করুন: