শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত নেতার শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৯:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে চলমান মোটরসাইকেল শোডাউনে একটি মোটরসাইকেলের ধাক্কায় ফজর আলী (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর আলী স্থানীয় কারিগরপাড়ার বাসিন্দা ছিলেন।

নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, চাচা নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শোডাউনে থাকা মোটরসাইকেলের একটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে বাদামতলায় তার জানাজা সম্পন্ন হয়।

আলীপুর ইউনিয়নের ইউপি সদস্য ইকবল হোসেন বলেন, সাতক্ষীরা পলিটেকনিক কলেজসংলগ্ন বাইপাস গোলচত্বর থেকে শুরু হওয়া জামায়াতের মোটরসাইকেল শোডাউনটি সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছিল। ঠিক ওই সময় সড়ক পার হওয়ার সময় ফজর আলী মোটরসাইকেলের ধাক্কায় আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ফজর আলী তাদের সংগঠনের সমর্থক ছিলেন। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লাগায় তিনি পড়ে গিয়ে মারা যান।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, শুরুতে বিস্তারিত জানা যায়নি। নিহতের পরিবারের কেউ অভিযোগ না করায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

জামায়াত নেতাসাতক্ষীরামোটরসাইকেলমৃত্যু

শেয়ার করুন: