শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমরা একা নই, আমাদের সাথে সাধারণ মানুষ আছে: চরমোনাই পীর

আশরাফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, "আমরা একা নই, আমাদের সঙ্গে দেশের সাধারণ মানুষ রয়েছে। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দেশে প্রকৃত শান্তি আসবে না।"

মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ইসলামী লেবাস ধারণ করলেও তারা কুরআন ও সুন্নাহর আলোকে দেশ পরিচালনার পক্ষে নয়। তারা স্পষ্টভাবে জানিয়েছে, শরিয়া আইন নয়, প্রচলিত আইনেই দেশ পরিচালনা করবে। অথচ এই প্রচলিত আইন দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। বিগত সরকারগুলোর মতো জেল-জুলুম, অন্যায়-অত্যাচার, দুর্নীতি, অপশাসন ও বিদেশে অর্থ পাচার বন্ধ করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা চালু করা জরুরি। ৯২ শতাংশ মুসলমানের দেশে ইসলামী হুকুমত ছাড়া শান্তি সম্ভব নয়।

তিনি নবীনগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজুকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

জনসভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহা. নজরুল ইসলাম নজু। তিনি বলেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নবীনগরকে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

জনসভায় সভাপতিত্ব করেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব আহম্মদ আব্দুল্লাহ ইউসুফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, মাওলানা হাবিবুর রহমান মির্জা, মাওলানা আব্দুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে, পীর সাহেব চরমোনাই পার্শ্ববর্তী উপজেলা ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মাওলাগঞ্জ বাজার মাঠে উপজেলা ইসলামী আন্দোলন আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মো. শামসুল হক সুমনের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।

বাঞ্ছারামপুর আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন খাঁন জাবেদকে সৎ ও আদর্শবান উল্লেখ করে চরমোনাই পীর বলেন, জাবেদ ভাই একজন ভালো মানুষ। একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

 

ভোরের আকাশ/আ.র

নির্বাচনি প্রচারণা

শেয়ার করুন: