চিতলমারী স্থানীয় সরকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কর্মশালা

বাগেরহাটের চিতলমারী উপজেলার "উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) ২য় পর্যায়" প্রকল্প স্থানীয় সরকার প্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে শিক্ষণ (পিয়ার লার্নিং) কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রানী সম্পদ অফিসার অনুপ কুমার অধিকারী।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার পংকজ কুমার বড়াল, সুশীলন স্বপ্ন পর্যায় ২য় প্রকল্প বাগেরহাট সমন্বয়কারী মোঃ ইসমাইল হোসেন, চিতলমারী সুশীলন স্বপ্ন প্রজেক্ট অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, স্বপ্ন প্রকল্প ইউনিয়ন কর্মী বৈশাখী বসু সহ ইউ'পি সচিব, ইউ'পি সদস্য, ইউনিয়ন পরিবার পরিকল্পনা সুপারভাইজারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শেষে স্বপ্ন প্রকল্পের বিশেষ অবদান রাখার জন্য ইউএনও অফিস , কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস,মহিলা অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদের সম্মাননা বাবদ ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.