শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘আপনারা যদি সঠিক পথে নিয়ে যান, আমি সঠিক পথে যাব’

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা:এ, জেড এম  জাহিদ হোসেন বলেছেন, “আপনারা আমাদেরকে ভুল পথে নিয়ে যাবেন না। আপনারা যদি সঠিক পথে নিয়ে যান, আমি সঠিক পথে যাব; আর উল্টো পথে নিয়ে গেলে উল্টো পথেই যেতে হবে।”

গত রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার জনগণের সহযোগিতা চায় এবং প্রশাসনও জনগণের পাশে থাকতে আগ্রহী। তিনি সবাইকে প্রশাসনের কাজে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন,“কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। আমরা সবাই সহযোগিতা করলে দেশ ভালো থাকবে।”

তিনি আরও বলেন, দেশ ভালো থাকলে দলেরও সুনাম বাড়বে এবং তারেক রহমান-এর নেতৃত্ব শক্তিশালী হবে।

এ সময় তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “শুধু তাদের কথা বললেই হবে না, আদর্শ বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এর আগে বিরামপুর উপজেলার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ওস্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সবাই মিলিত হন। তিনি গত ২৩ শে মার্চ তার নিজ বাসভবন মতি হারায় সর্বস্তরের জনগণকে চিকিৎসা সেবা ও শুভেচ্ছা বিনিময় করেন।

ভোরের আকাশ/আ.র

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

শেয়ার করুন: