শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে শিশু হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের সরিষাবাড়ীতে কাঁঠাল গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সাত বছরের শিশু সুমনকে হত্যার দায়ে  ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে হত্যাকাণ্ডের আলামত গোপনের দায়ে তাদের আরও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ( ২৯ জুলাই )  দুপুরের দিকে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, আবুল কাশেম, মুকাদ্দেস ও স্বপন। তারা সবাই সরিষাবাড়ী উপজেলার মাগুরিয়া পাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘ প্রতীক্ষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত শিশুর পরিবার।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানান- ২০১১ সালের (৩ সেপ্টেম্বর ) দুপুরে মাগুরিয়া পাড়া এলাকায় কাঁঠাল গাছের পাতা কুড়ানো নিয়ে আসামিদের সঙ্গে প্রতিবেশী সবুজা বেগম নামের এক নারীর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আসামীরা তাকে মারধর করেন। এটি দেখে সবুজা বেগমের দেবর বাবুল মিয়া বাঁচাতে এগিয়ে গেলে আসামীরা তাকেও বেদম মারধর করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

আরও পড়ুন

অবৈধ সমুদ্রপথে ইতালি ও গ্রিসে যাওয়ার দৌড়ে শীর্ষে বাংলাদেশ

সেই ঘটনার পর ওইদিন দুপুর থেকেই বাবুল মিয়ার সাত বছরের ছেলে সুমন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পর দিন  (৪ সেপ্টেম্বর ) সরিষাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। এরপর (৫ সেপ্টেম্বর ) সকালে বাড়ি থেকে কিছুটা দূরে চাপার কোনা বাজারের কাছে ঝিনাই নদী থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়।

আইনজীবী দিদারুল ইসলাম আরও বলেন, এই ঘটনায় সুমনের বাবা বাবুল বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে ছিলেন। তদন্ত শেষে পুলিশ ৩ আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

ভোরের আকাশ/এনউব

কারাদণ্ড

শেয়ার করুন: