কুড়িগ্রামে বিদেশি মদসহ গ্রেফতার ১

কুড়িগ্রামের রৌমারী উপজেলার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩১ বোতল বিদেশি মদসহ ১ চোরাচালানিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, রাত সাড়ে ৩ ঘটিকায় রৌমারী থানার পুলিশের একটি টহলরত দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রৌমারী ইউনিয়নের নওদাবস গ্রামে অভিযান চালিয়ে ৩১ বোতল বিদেশি মদ সহ চোরাচালানি সফিজল হক (৩২) গ্রেফতার করে।
এ ব্যাপারে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
ভোরের আকাশ/এনএস