শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাকাবের হালখাতা সম্পন্ন, ১১ কোটি ২০ লাখ টাকার ঋণ আদায়

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁয় উৎসবমুখর পরিবেশে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর দুই দিনব্যাপী ‘বৈশাখী মেলা ও শুভ হালখাতা-১৪৩৩’ সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সমাপনী দিনের কার্যক্রম শেষে বিশাল অংকের ঋণ আদায় ও অর্জিত মুনাফার তথ্য নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে নওগাঁ জোনে মোট ১১ কোটি ২০ লক্ষ টাকা আদায় হয়েছে। এর মধ্যে দীর্ঘদিনের বকেয়া বা খেলাপি (শ্রেণীকৃত) ঋণ আদায় হয়েছে ২ কোটি ৬৫ লক্ষ টাকা। বিশেষ এই ক্যাম্পের প্রথম দিনে শুধুমাত্র নওগাঁ সদর শাখাতেই সরাসরি ৫২ লক্ষ টাকা আদায় হয়েছিল।

এদিকে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে রাকাব নওগাঁ জোন ব্যাংকিং কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এই জোনে ৪৫০ কোটি টাকা আমানতের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি ১০ কোটি টাকা মুনাফা অর্জিত হয়েছে। এই সাফল্যের মাধ্যমে রাকাব-এর সকল জোনের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে নওগাঁ।

উদ্বোধনী অনুষ্ঠানে জোনাল ব্যবস্থাপকের সাথে উপস্থিত ছিলেন নওগাঁ জোনের জোনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মো. শাহীন আলম ও শাখার সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নওগাঁ শাখার শাখা ব্যবস্থাপক মো. শাহীন আলম বলেন, “আমরা সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এবারের হালখাতায় গ্রাহকদের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি, তা আমাদের অনুপ্রাণিত করেছে। আমানত বৃদ্ধি ও ঋণ আদায়ের এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে চাই।”

রাকাব নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক মো. রুহুল আমিন জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রান্তিক কৃষকদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং খেলাপি ঋণের স্থিতি কমিয়ে আনা। গ্রাহকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, ব্যাংকের প্রতি তাদের আস্থা বেড়েছে। নিয়মিত ঋণ পরিশোধের ফলে কৃষকরা এখন পুনরায় নতুন ঋণ সুবিধা নিতে পারবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

উল্লেখ্য, প্রতি বছরই বাংলা নববর্ষ উপলক্ষে জোন ভিত্তিক এ ধরনের হালখাতা ও মেলার আয়োজন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এবারের হালখাতায় বিপুল পরিমাণ ঋণ আদায় ও মুনাফা অর্জনে ব্যাংকের তারল্য ও গতিশীলতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভোরের আকাশ/ র.ই
 

রাকাবমো. শাহীন আলম

শেয়ার করুন: