শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনা মেট্রোপলিটন পুলিশে ১১ ওসির রদবদল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা মেট্রোপলিটন পুলিশ-এ কর্মরত ১১ জন অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) কেএমপি সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, কেএমপির বিভিন্ন থানায় কর্মরত পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার কর্মকর্তাদের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কেএমপির পরিদর্শক এসএম জাবীদ হাসানকে খালিশপুর থানায়, কেএমপির পরিদর্শক মুঃ মোরাদুল ইসলামকে দৌলতপুর থানায়, পরিদর্শক মো. হালিমুর রহমানকে আড়ংঘাটা থানায়, পরিদর্শক লোকমান হোসেনকে নগর গোয়েন্দা শাখায়, পরিদর্শক মো. আবুল বাশারকে খানজাহান আলী থানায়, দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলামকে খুলনা থানায়, খালিশপুর থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে নগর গোয়েন্দা শাখায়, কেএমপির পরিদর্শক মো. হেলাল উদ্দিনকে হরিণটানা থানায়, কেএমপির রেশন স্টোরের ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেনকে লবণচরা থানায়, আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদকে নগর গোয়েন্দা শাখায় এবং কেএমপির ওসি প্রসিকিউশন মোশারফ হোসেনকে কেএমপির রেশন স্টোরের ইনচার্জ হিসেবে বদলি করা হয়।

কেএমপি কমিশনারের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এসব ওসিদেরকে বদলি করা হলো।

ভোরের আকাশ/নি

খুলনা

শেয়ার করুন: