সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জের তাড়শে বাস-ট্রাক সংঘর্ষে আলমাছ আলী (৩৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে চার টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আলমাছ আলী সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিন খাসকাউলিয়া গ্রামের শান্টু মিয়ার ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ইসমাইল হোসেন জানান, বিকালে রাজশাহী থেকে কলা ভর্তি একটি ট্রাক ঢাকায় যাচ্ছিলো। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় পৌছলে যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে ট্রাক চালক নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ভোরের আকাশ/নি